1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডগলাস’ এগোচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে

  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৭০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডগলাস’ যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-৪ পর্যায়ে উঠে আসে। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

হনুলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে আসতে আসতে আগামী দুদিন স্থিতিশীল অবস্থায় থাকতে পারে।

সিএনএন তাদের প্রতিবেদনে আরো জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডগলাস’ স্থানীয় সময় শনিবার রাতে বা রোববার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আছড়ে পড়তে পারে। ক্যাটাগরি ৩-এর প্রবল শক্তিধর ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগিয়ে যাচ্ছে ঝড়টি।

উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।

প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। আশা করা হচ্ছে, ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি ১-এ, অর্থাৎ ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম