1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্লাজমা দিতে কুমিল্লা জেলা পুলিশের আরও ৫৬ পুলিশ সদস্য ঢাকায়

  • প্রকাশকালঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৪৭ জন পড়েছেন

এস.এম.মনির, কুমিল্লা : প্লাজমা দিতে কুমিল্লা জেলা পুলিশে কর্মরত করোনা জয়ী আরও ৫৬ পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানোর উদ্যোগ করা হয়েছে।“করোনা জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, মানবতায় দৃঢ় হোক, পুলিশ-জনতার বন্ধন” এ প্রতিপাদ্যকে লালন করে করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা দিতে জেলা পুলিশের ৫৬ জন সদস্যের মধ্যে শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে প্রথমধাপে ২৮ জন পুলিশ সদস্য কুমিল্লা পুলিশ লাইন্স থেকে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করেছেন।
এছাড়া আগামীকাল রোববার (২৬ জুলাই) সকালে দ্বিতীয় ধাপে আরও ২৮ জন পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায় যাবেন। এর আগে গত ৯ জুন কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন সদস্য ঢাকায় গিয়ে প্লাজমা দান করেন। সব মিলিয়ে প্লাজমা দান করছেন জেলা পুলিশের ৮৩ জন সদস্য।
শনিবার সকালে প্লাজমা দিতে যাওয়া ৫৬ পুলিশ সদস্যদেরকে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা পুলিশ সুপার সৈয়দ মো.নুরুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা পুলিশ নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। করোনা ক্রান্তিতে দায়িত্ব পালন করতে গিয়ে ২০৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। জেলা পুলিশের তত্ত্বাবধানে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠেন।
তাদের মধ্য ৮৩ জন পুলিশ সদস্যের অ্যান্টিবডি পজিটিভ হওয়ায় তারা ঢাকায় প্লাজমা দান করতে যান। আর এমন সব ইতিবাচক কাজে পুলিশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিঃসন্দেহে কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের। প্লাজমা দান করা পুলিশ সদস্যদের একটি সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম