1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এনায়েত উল্লাহ এফসিএ

  • প্রকাশকালঃ সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫২৮ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন এনায়েত উল্লাহ এফসিএ। সোমবার বিকেলে নিজ গ্রাম হামিরাবাগে ৩য় জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরুহমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এনায়েত উল্লাহর এফসিএ’র মৃত্যুতে বিশ্বস্ত সহচর হারিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মরহুম এনায়েত উল্লাহ আওয়ামী পরিবারের একজন নিবেদিত নেতা ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, সদালাপী ও মিষ্টভাষী। তার শূন্যতা কখনো পূরণ হবে না। দলের নেতাকর্মীরা তাকে যুগ যুগ ধরে মনে রাখবে।’
জানাযার নামাজে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামীলীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, আবদুল আলিম দিদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের কয়েক সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজার পর মরহুমের কফিনে আওয়ামীলীগ, অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লায়ন এনায়েত উল্লাহ এফসিএ। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। রবিবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকায় নিজ কার্য্যালয়ের সামনে প্রথম জানাযা ও সোমবার সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে নিজ গ্রাম হামিরাবাগে ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম