1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • প্রকাশকালঃ বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪২৫ জন পড়েছেন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি কাকৈরতলা এলাকায় পদ্মা পরিবহনের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও ৩ যাত্রী।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কাকৈরতলা ঈদগাঁ সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা পরিবহনের বাস ও শাহরাস্তি থেকে কুমিল্লা মোদফ্ফরগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার টামা ইউনিয়নের হোসেনপুর গ্রামের শুকু মিয়ার ছেলে সিএনজি চালক মনির হোসেন (৩৫), সিএনজি যাত্রী ফেনি জেলার সোনাগাজী উপজেলার চরপন্ডিয়া গ্রামের মৃত প্রকাশ চক্রবর্তীর ছেলে গুনধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালী জেলার চর আমান উল্লাহ এলাকার বঙ্কিম চক্রবর্তীর ছেলে হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত গুনধর চক্রবর্তী ও হরি চন্দ্র চক্রবর্তী কুমিল্লার মোদাফ্ফরগঞ্জ খনেশ্বর গ্রামে তাদের এক আত্মীয়কে দাহ শেষে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যেই তারা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) চৌধুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ ও দূর্ঘটনার শিকার অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত ৩জনকে স্থানীয় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, পদ্মা বাসটি বর্তমানে শাহরাস্তির দোয়াভাঙ্গা স্টেশনে আটক রয়েছে। নিহত ৩ জনের মরদেহ ময়না তদন্ত ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম