1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নারী লোভী ভন্ড সাধুর গল্প নিয়ে শিমুল সরকারের ইদের শর্টফিল্ম কামসাধন

  • প্রকাশকালঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫৭৬ জন পড়েছেন
নজরুল ইসলাম তোফা:: আমাদের সমাজে মজিদ পীরেরা আজও বহমান স্রোতের ধারায় টিকে আছে। মাঝে মাঝে একটু আধটু রুপ পাল্টায় শুধু। কখনও ধর্ম, কখনও পীরের ছদ্মবেশ, কখনওবা সন্নাসব্রত পালনের নামে কামনা, লালসার জাল বিস্তার করে। এমনই গল্পের ছোট সিনেমা ‘কামসাধন’ লকডাউনের বন্দী জীবনে তৈরি করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিমুল সরকার।
গল্পে দুটি অংশ দেখানো হয়েছে। ছদ্মবেশে নারীভোগী এক ভন্ড সন্নাসীর পাশাপাশি আমাদের সমাজে বখে যাওয়া টিন এজ ছেলেদের ধর্ষণ প্রবৃত্তি। মাত্র ৪ টি চরিত্র নিয়ে গড়ে উঠেছে কামসাধনের গল্প। চলচ্চিত্রের  প্রধান চরিত্র সাধু। এই চরিত্র নির্মাণের জন্য তিন বছর ধরে চুল দাঁড়ি কাটেননি অভিনেতা মঞ্চকর্মী নজরুল ইসলাম তোফা। তিনি বলেন নাট্যকার শিমুল সরকার সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আমার নাট্যগুরু।
দেশের অনেক বড় বড় তারকাদের না নিয়ে আমাকে নিয়ে যখন তিনি এমন একটা স্বপ্নের চরিত্র নির্মাণের ভাবনা ভাবেন তখন তার জন্য যে কোনো ত্যাগ আমার জন্য ফরজ হয়ে যায় আসলে। অন্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন দেবী পান্ডে, সিয়াম আহমেদ খাঁ ও টিপু সুলতান। দেবী পান্ডের জন্য এই কাজটি প্রথম। কলেজ পড়ুয়া দেবী মঞ্চে, স্কুল কলেজে টুকটাক কাজ করলেও ক্যামেরার সামনে প্রথম দাঁড়ালেন শিমুল সরকারের মাধ্যমে।
নির্মাতা শিমুল সরকার জানান তোফা ভাইকে কথা দিয়েছিলাম এই গল্পটা তাকে নিয়ে করবো। গল্প ভাবনাটাও তারই ছিল। চিত্রনাট্য করেছি আমি। এবারের কাজটা গল্পের প্রথম পার্ট এবং বলা যায় এক্সপেরিমেন্টাল কাজ। ২য় ধাপে এর ব্যপ্তি হবে দীর্ঘ। রাজশাহীর বাঘা এবং পুঠিয়াতে চিত্রধারন শেষে এখন সম্পাদনার কাজ চলছে। আগামী কোরবানির ইদের দিন রাত ৯ টা থেকে অনলাইন ইউটিউব চ্যানেল লাভ টিভিতে কামসাধন দেখা যাবে বলে পরিচালক নিশ্চিত করেছেন।
লেখকঃ 
নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম