1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

গ্রেফতার হতে পারেন বিরাট কোহলি ও তামান্না ভাটিয়া!

  • প্রকাশকালঃ শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৪৫৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : গ্রেফতার হতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অনলাইন গ্যাম্বলিং সাইটের বিজ্ঞাপনে অংশ নেওয়ার দায়ে তার গ্রেফতার দাবি করে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন চেন্নাইয়ের এক আইনজীবী। অভিযোগ প্রমাণিত হলে যেকোনও সময় গ্রেফতার করা হতে পারে এই মহাতারকাকে।

উল্লেখ্য, ভারতে ‘অনলাইন জুয়া’র একাধিক সাইট রয়েছে। তারই একটির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন বিরাট কোহলি। সঙ্গে ছিলেন বলিউড তারকা তামান্না ভাটিয়া। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু অনলাইন গ্যাম্বলিংয়ে সর্বশান্ত হয়ে সম্প্রতি এক ভারতীয় যুবক আত্মহত্যা করে। এরপরই শুরু হয় সমালোচনা।
এবার অনলাইন জুয়ার নিষেধাজ্ঞা চেয়ে একটি পিটিশন দায়ের করেছেন এক আইনজীবী। লিখিত অভিযোগে বলা হয়, তরুণদের একটি বড় অংশ জুয়ায় মজে সর্বশান্ত হচ্ছে। অনেকেই চড়া সুদে টাকা ধার করে জুয়া খেলছেন এবং হারার পর ধার শোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সম্প্রতি তামিলনাড়ুতে আত্মহত্যার হার ভয়ঙ্করভাবে বেড়েছে বলেও পিটিশনে উল্লেখ করা হয়।

পিটিশনে আরও বলা হয়, অনলাইন জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদেরকে এই ধ্বংসের পথে যেতে উৎসাহিত করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী তামান্না ভাট। তাই তাদের দুজনেরও গ্রেফতার দাবি করা হয়।
আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম