1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫৪৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে মোহাম্মদ খোরশেদ আলম সুজন স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে তার মিন্টু রোডের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে এ কথা বলেন মন্ত্রী। সাক্ষাৎকালে প্রশাসক চট্টগ্রাম নগরীর উন্নয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকারমন্ত্রী চট্টগ্রাম সিটির নতুন প্রশাসককে প্রয়োজনীয় দিকনির্দেশনা, পরামর্শ ও সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বন্দর নগরীর উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

খোরশেদ আলম সুজন বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম আমাকে যে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন সেগুলোকে আমলে নিয়ে নগরীর সমস্যা নিরসন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চট্টগ্রামকে আধুনিক-পরিচ্ছন্ন শহর গড়তে আন্তরিকভাবে চেষ্টা করব।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম