1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইলিশের ঝাঁক ধরা পড়ছে মেঘনা তেঁতুলিয়ায়

  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৩৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে রুপালি ইলিশ। মৎস্য ঘাটগুলো এখন উৎসবের আমেজে পরিণত হয়েছে।

শনিবার কয়েকটি জেলে পল্লীতে ঘুরে দেখা গেছে, ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়েছে। আড়তদার ও জেলেদের মুখে হাসি ফুটেছে।

মাছগুলো ঘাটে এনে বেচাকেনা হচ্ছে। চরফ্যাশনের মৎস্যঘাটগুলোর মধ্যে বেতুয়া, সামরাজ, নতুন স্লুইসগেট, খেজুরগাছিয়া, ঢালচর, মেঘভাষান, হাজিরহাট রাস্তার মাথা, ভায়রানী, বকসীরঘাট, ঘোষেরহাট, বাংলাবাজার, চরকচ্ছপিয়া ও কুকরি মুকরির প্রায় অর্ধশত মৎস্যঘাট এখন সরগরম।

ঢালচরের আনিচর হক মাঝি বলেন, আমি ৯ দিনে ১৭ লাখ টাকার মাছ বিক্রি করছি। আবদুল্লাহপুর ইউনিয়নের নাজিম উদ্দিন বলেন, আমি ৬ দিনে ৭ লাখ টাকার মাছ বরিশাল আড়তে বিক্রি করে শনিবার সকালে ঘাটে আসছি। মাছের দাম পেয়েছি ভালো।

চরফ্যাশনের দু’পাশ মেঘনা ও তেঁতুলিয়া নদীর ঘাটগুলোতে আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ।

মাছের হালি বড় সাইজ ১২শ’ থেকে ১৫শ’ টাকা। মাঝারি ৫শ’ থেকে ১ হাজার টাকা। ছোট সাইজ ২শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।

মেঘনার বেতুয়া ঘাটের আবদুল হক মানি জানান, আমরা ২ মণ মাছ পেয়েছি। কিন্তু আড়তদারের জন্য তেমন লাভ করতে পারছি না।

মেঘনার আসলামপুর বেতুয়া মৎস্য ঘাটের আড়তদার নুরে আলম বলেন, ৩ দিন ধরে নদীতে পর্যাপ্ত ইলিশ পড়েছে। জেলেদের মুখে হাসি ফুটেছে। এদিকে নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরা হচ্ছে।

কোনো আইন মানছে না জাটকা শিকারিরা। চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নদীতে মাছ পড়া শুরু করেছে। জেলেদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। পাশাপাশি ৩টা টিম জাটকা ও কারেন্ট জাল অভিযান অব্যহত রেখেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম