1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নোয়াখালীতে অসহায় মেয়ের বিয়ে দিলেন পুলিশ সুপার

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৯৩ জন পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মৃত পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব নিয়ে বিয়ের সকল খরচ বহন করে এক অসহায় মেয়েকে বিয়ে দিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

নোয়াখালী সদর উপজেলার এওজ বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কনস্টেবল আনোয়ার উল্লাহ ২০০৯ সালে কক্সবাজারে কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিন মেয়ে এক ছেলে রেখে যান। ছোট থাকায় পরিবারের হাল ধরার কেউ ছিল না। ফলে চরম অন্ধকার নেমে আসে পরিবারটিতে।

মৃত পুলিশ কনেস্টবলের স্ত্রী সাহেদা আক্তার জানান, মেয়ে আসমাউল হোসনা মুক্তার বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরই জেলা পুলিশ সুপারের সহযোগিতা চাওয়া হয়। ঠিক সেই সময় পাশে এসে সকল খরচ বহন করে বিয়ের কার্য সম্পন্ন করেন।

এই বিয়ের আয়োজনে বর-কনে দুজনই বেশ উৎফুল্ল। পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, অসহায় পরিবারের পাশে থেকে বিয়ে দিয়েছি, তারা একা নয়, আমরা সবাই তাদের পাশে আছি। পুলিশ প্রশাসন এ ধরনের সহযোগিতা সব সময় অব্যাহত রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি থীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) সাজ্জাত হোসেন, সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীন হোসেন, এওজ বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেরসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম