1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর বীভৎস লাশ উদ্ধার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫৯৫ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবতীর বীভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায়  স্রোতে ভেসে এসে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ডাকাতিয়ার নদীর কিনারায় কুচরিপানার মাঝে আটকে যায় লাশটি। পরে স্থানীয়রা খবর দিলে লাকসাম থানা পুলিশ এসে অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়ার নদীর কিনারায় কুচরিপানার মাঝে ভাসমান অবস্থা থেকে অজ্ঞাত যুবতীর লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।
এদিকে স্থানীয় সূত্র মতে, গত ১১ আগস্ট মঙ্গলবার সকালে লাকসাম চাঁদপুর রেলগেইট সংলগ্ন এলাকায় রেল-ব্রীজ পারাপারকালে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ধাক্কা খেয়ে ডাকাতিয়া নদীতে পড়ে ডুবে যায় অজ্ঞাত এক যুবতী। বৃহস্পতিবার সকালে ভেসে ওঠা লাশটি ওই যুবতীর বলে ধারণা করছেন স্থানীয়রা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম