1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম আজগরা ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশকালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৪৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


লাকসাম আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমিন এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যগণ ও ইউনিয়ন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর সম্মিলিত ভাবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ছিলইন হাফিজিয়া মাদরাসা, শোকতলা হাফিজিয়া মাদরাসা এবং পাওতলী হাফিয়া মাদরাসায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআনখানি শেষে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ যোহর ইউনিয়নের ৮১টি মসজিদে একযোগে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের যাবতীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিএসসি, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মেম্বার, ইউপি সদস্য মোবারক হোসেন, আকতার হোসেন, সচিব রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, মোশারফ হোসেন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মমিন, সাধারণ সম্পাদক শাহ জালাল, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, সোহেল, মোঃ মহসিন উদ্দিন তুষার, সাংগঠনিক সম্পাদক মিনহাজ প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম