1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নায়িকা হিসেবে দীঘির পথ চলা শুরু

  • প্রকাশকালঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৮৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : সত্যি সত্যি এবার নায়িকা হয়ে ফিরলেন দীঘি। মা প্রয়াত অভিনেত্রী দোয়েল ও বাবা সুব্রত- দুজনই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথ ধরেই শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় নাম লেখান প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে।

এ ছাড়াও অংশ নেন বেশ কিছু বিজ্ঞাপনে। মাঝে দীর্ঘ বিরতি। এরই মধ্যে গুঞ্জন উঠে, রূপালি ভূবনে নায়িকা হয়ে ফিরছেন ছোট্ট সেই দীঘি। তাও আবার শাকিব খানের নায়িকা!

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সত্যি সত্যি নায়িকা হয়ে ফিরলেন দীঘি। তবে তার নায়ক শান্ত খান। শাপলা মিডিয়ার দুই চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’।

এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র কাজ শুরু করেছেন দীঘি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘দীঘি আমার দুটি ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন। এর মধ্যে একটি কাজ শুরু হয়েছে, অন্যটির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। ছবি দুটোতে দীঘির নায়ক শান্ত খান। আশা করি, বাংলা চলচ্চিত্রে শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে।’

দীঘি বলেন, ‘শাপলা মিডিয়া এই সময়ের বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। আংকেল যখন অভিনয়ের প্রস্তাব দিলেন, বাবা ভেবে দেখলেন এটি আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম