1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কলকাতার কলেজে ভর্তি হচ্ছেন সানি লিওন

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩১৪ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : কলেজে ভর্তির মেরিট লিস্টে তাঁর নাম প্রথমে। চারশোয় চারশো নম্বর পেয়ে বলিউড সুন্দরী সানি লিওন কলকাতার আশুতোষ কলেজে ইংরেজি অনার্সে ভর্তির সুযোগ পেয়েছেন। শুক্রবার কলেজটির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হতেই হইচই পড়ে যায়। অনলাইন এডমিশনের ত্রুটিপূর্ণ ব্যবস্থার ফলেই এই ভুল হয়েছে বলে অনুমান করা হয়। সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে যেতেই তা পৌঁছে যায় স্বয়ং সানি লিওনের কাছে। তিনি কৌতুক করে তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, তাহলে পরের সেমিস্টারে দেখা হচ্ছে আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের ক্লাসে! সানির এই কৌতুকের জবাবে আশুতোষ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র রিটুইট করেন, একবছর আগে পাস না করলেই হত! তোমার সঙ্গে এক ক্লাসে পড়ার সুযোগ হারিয়ে খুব আফসোস হচ্ছে।
করণজিৎ কাউর ভরা ওরফে সানি লিওনের বয়স এখন উনচল্লিশ। বারো বছর পর্ণ ছবির নায়িকা ছিলেন। কানাডা থেকে ভারতে এসে মডেলিং ও অভিনয়কে পেশা করেন, এহেন সানি লিওন আশুতোষ কলেজে অনলাইনে ভর্তির আবেদন করবেন তা ভাবা যায়না।

এই অভাবিত কাজটি কিভাবে হল তার জবাব দেয়ার জন্যে কলেজের প্রিন্সিপাল অপূর্ব রায়কে পায়নি মানবজমিন। তবে, জানা গেছে অনলাইন এডমিশনের ক্ষেত্রে এত আবেদন আসে যাতে নাম ঠিকানা খতিয়ে দেখার সময় পাওয়া যায়না। তাই এই বিপত্তি। কোনও দুষ্ট মস্তিষ্কের কাজ এটি। কিন্তু, প্রশ্ন হল – সানি লিওন নামটি এত বিখ্যাত যে তা কিভাবে ভারপ্রাপ্তদের চোখ এড়িয়ে গেল? কারও একবার সন্দেহ হলোনা! বিষয়টি নিয়ে ইন্টারনাল তদন্ত শুরু হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম