1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রণব মুখার্জির মরদেহে রামনাথ-মোদির শেষ শ্রদ্ধা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০২ জন পড়েছেন

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে প্রয়াতকে আরও শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধান।

এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন শাসক-বিরোধী সব দলের রাজনীতিবিদদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, আজ দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোদী রোড মহাশ্মশানে প্রণবের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে রাখা হয়েছে তার মরদেহ। শ্রদ্ধা জানানোর জন্য বাসভবনে রাখা হয়েছে তর একটি ছবি। সেই ছবিতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রণবের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বিমানবাহিনী প্রধান মার্শাল আরকেএস ভাদুরিয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সংসদ সসদ্য রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বহু নেতা, মন্ত্রী ও সাধারণ মানুষ।

গত ৯ আগস্ট বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। এর পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ১৩ আগস্ট থেকে কোমায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে তার শরীরে কভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে।

২১ দিন পর গতকাল সোমবার বিকালে দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। তার প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জি। ২০১২-২০১৭ সালে দেশটির ১২তম রাষ্ট্রপতি ছিলেন তিনি। ২০১৯ সালে প্রণব মুখার্জিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম