1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কালিরবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা চেয়ারম্যান এড.টুটুল

  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮০ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের ৪ রুমের একটি টিনসেট ঘর পুড়ে গেছে । মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা ৫ টি ছাগল সহ মূল্যবান অসবাব পত্র। শনিবার (৫সেপ্টেম্বর)  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই বাড়ি পরিদর্শন করে পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও কম্বল তুলে দেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যাান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। এছাড়া তিনি পুড়ে যাওয়া ঘরটি পুন:নির্মানে সরকারি অনুদান ঢেউটিন প্রদান করার আশ্বাস দেন। এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের হাজী মহিবুল্লার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ৪ রুমের টিনসেট একটি মাটির ঘর। ওই ঘরে মানুষ ছিল না। তবে ঘরের একটি রুমে থাকা ৫ টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে । এছাড়া ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা আবু মুছা সরকার অগ্নিকান্ডের ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরী করেছেন।
এদিকে শনিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই বাড়ি পরিদর্শন করেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যাান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো.আলমগীর হোসেন ঠিকাদার, জেলা ওলামা লীগ নেতা হাজী আবদুল মহি, আওয়ামী লীগ নেতা আবদুল ওহাব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.ইউনুছ,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.ফরহাদ হোসেন,স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবীর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় এড.টুটুল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও ৫ টি কম্বল তুলে দেন। এছাড়া তিনি ঘরটি পুন:নির্মানে টিন প্রদান করার আশ্বাস দেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম