1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বেচ্ছাসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় নীতিমালা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্বেচ্ছাসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে প্রধান পরামর্শক করে একটি ন্যাশনাল টেকনিক্যাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে জাতিসংঘ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক সভায় এ কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও বাংলাদেশে এর কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। দেশে একটি কাঠামো তৈরির লক্ষ্যেই আজকের এই সভার আয়োজন। দেশে স্বেচ্ছাসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় নীতিমালা তৈরি করা হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে, মানুষের বিপদে-আপদে এবং সংকটকালীন ছাত্র-শিক্ষক, তরুণ-তরুণী এবং বিভিন্ন পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন। কিন্তু তারা তাদের কাজের স্বীকৃতি সেভাবে পাচ্ছেন না।

তাজুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি ন্যাশনাল টেকনিক্যাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এই টেকনিক্যাল কমিটির অধীনে কয়েকটি সাব-কমিটি থাকবে।

তিনি আরও জানান, এই জাতীয় নীতিমালার মাধ্যমে স্বেচ্ছাসেবা কার্যক্রম জোরদার হবে। উন্নয়নধারা এগিয়ে নিতে এবং এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, টেকনিক্যাল কমিটির অধীনে থাকা সাব-কমিটি সারাবিশ্বের সাথে তুলনা করে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে স্বেচ্ছাসেবাকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় তা নির্ধারণ করবেন।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এই জাতীয় নীতিমালা প্রস্তুত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাজুল ইসলাম।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের সচিব ও সিইও সুলতানা আফরোজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্সের (ইউএনভি) এশিয়া অ্যান্ড প্যাসিফিকের আঞ্চলিক ব্যবস্থাপক মিজ সেলিনা মিয়া, ইউএনভির বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর আকতার উদ্দীন, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম