1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সুশান্তের প্রেমিকা রিয়া গ্রেপ্তার

  • প্রকাশকালঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০১ জন পড়েছেন
বিনোদন ডেস্ক :

সুশান্ত ইস্যুতে মাদক কাণ্ডে দুদিন আগেই গ্রেপ্তার হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক। এবার সেই ইস্যুতে গ্রেপ্তার হলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। রোববার থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর, আজ মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে। কিছুক্ষণ জেরার পরই আজ দুপুরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। বিকেল সাড়ে ৪টার দিকে তার ডাক্তারি পরীক্ষা হবে বলে জানা যায়।

মাদককাণ্ড নিয়ে রোববার থেকে রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। বার বার প্রশ্নের মুখে পড়ে সোমবার এনসিবির সামনে রিয়া জানান, ‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’ তারপরেও এদিন ফের রিয়াকে জেরার জন্য এনসিবির সদর দপ্তরে ডাকা হয়। দুপুরের দিকে সেখানেই গ্রেপ্তার করা হয় তাকে।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার থাকলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকযোগের কথা উঠে এলে, আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।

তা নিয়ে গত সপ্তাহে দফায় দফায় জেরার পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুশান্তের হাউজ হেল্প দীপেশও। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রয়েছেন তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম