1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বেচ্ছায় পৃথিবীকে যে তারকারা বিদায় জানিয়েছেন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বিশ্বের অনেক বিখ্যাত ও নন্দিত মানুষই আত্মহত্যার মতো ঘটনার সঙ্গে জড়িত। সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর। চলতি বছর ১৪ জুন মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটে ঝুলন্তাবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

কেন আত্মহত্যা করেছেন তিনি সেই কারণ খোঁজা হচ্ছে এখনও। সুশান্ত নন- বিভিন্ন সময় আত্মহত্যা করেছেন বলিউডের আরও একঝাঁক তারকা। রহস্যঘেরা তাদের অনেকের মৃত্যুর কারণ এখনও উদ্ঘাটিত হয়নি।

কুনাল সিংহ : ‘দিল হি দিল মে’ ছবিতে অভিনয় করেছিলেন কুনাল সিংহ। ২০০৮ সালে নিজ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্তাবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সিল্ক স্মিতা : আইটেম গার্ল থেকে অভিনেত্রী হয়ে উঠতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল এ অভিনেত্রীকে। কিন্তু মুম্বাইয়ের নিজের আবাসনে আত্মহত্যা করেছিলেন তিনি।

দিব্যা ভারতী : ১৯৯৩ সালের ৫ এপ্রিল রাতে পাঁচতলা অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা যান অভিনেত্রী দিব্যা ভারতী। অনেকে বলেছেন, এটি আত্মহত্যা আবার অনেকে বলেছেন, এটি খুন।

পারভীন ববি : আশির দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী পারভীন ববির মৃত্যুদিন যে কবে- তাও জানেন না কেউ। ফ্ল্যাটের দরজার সামনে খবরের কাগজ আর দুধের প্যাকেট জমছিল দিনের পর দিন। ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদয় কিরণ : তেলেগু সিনেমার ৩৩ বছর বয়সী অভিনেতা উদয় কিরণকে হায়দ্রবাদে তার আলিশান বাড়ির ছাদে ঝুলন্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়।

গুরু দত্ত : ১৯৬৪ সালে বলিউডের অভিনেতা গুরু দত্ত আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হয়। মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করার কারণে নাকি মৃত্যু হয়েছিল ‘কাগজ কে ফুল’খ্যাত এ অভিনেতা-পরিচালকের।

জিয়া খান : মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন এ বলিউড অভিনেত্রী। তাকে আমির খানের ‘গজনী’ ছবিতে দেখা গেছে।

প্রত্যুষা ব্যানার্জি : ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বালিকা বধূ’ অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি গত বছর ১ এপ্রিল নিজের বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

অর্চনা পাণ্ডে : ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের ভারসোভাতে নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মডেল অর্চনা পাণ্ডের।

নাফিসা জোসেফ : ২০০৪ সালের ২৯ জুলাই ভারতের ‘বিউটি কুইন’ ও ভিজে নাফিসার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুম্বাইয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে। কুলজিৎ রণধাওয়া : ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর এ ভারতীয় মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুম্বাইয়ের জুহুতে তার অ্যাপার্টমেন্ট থেকে।

বিবেকা বাবাজি : ভারতের অন্যতম সেরা মডেল ছিলেন বিবেকা। তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘর থেকে পাওয়া একটি ডায়েরিতে লেখা ছিল- আই কিল। সন্দেহ করা হয়, বয়ফ্রেন্ডের সঙ্গে মনোমালিন্যই তার এ পথ বেছে নেয়ার কারণ।

ইতিহাস ঘেঁটে আরও জানা যায়, কথিত প্রেমে ব্যর্থ হয়ে ১৯৭৮ সালে তামিল সিনেমার তারকা জয়লক্ষ্মী ঝুলে আত্মহত্যা করেন। ১৯৭৯ সালে কন্নড় সিনেমার ‘শাইনিং স্টার’খ্যাত অভিনেত্রী কল্পনা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমার সফল অভিনেত্রী শোভা আত্মহত্যা করেন ১৯৮০ সালে। তামিল সিনেমার অভিনেতা ভিজি অশ্বথ সিনেমা ছেড়ে দেয়ার পর আত্মহত্যার পথ বেছে নেন। ২০০৫ সালে মালয়ালম চলচ্চিত্রের তারকা ময়ূরীও ব্যর্থ সম্পর্কের পর আত্মহত্যা করেন।

শুধু বলিউড নয়, হলিউড দুনিয়ায়ও আত্মহত্যার খবর শোনা যায় মাঝে মধ্যে।

মেরিলিন মনরো : ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেন এ অভিনেত্রী। হলিউডের সবচেয়ে রহস্যজনক মৃত্যু হিসেবে এটিকে অভিহিত করা হয়।

হেথ লেজার : অস্ট্রেলিয়ান অভিনেতা হেথ লেজারকে তার ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তবে ময়নাতদন্তের রিপোর্টে অন্য খবর প্রকাশ্যে আসে। জোকার চরিত্রের কারণে যিনি অবিস্মরণীয় হয়ে আছেন।

রবিন উইলিয়ামস : ক্যালিফোর্নিয়াতে নিজের বাড়িতে বেল্ট গলায় জড়িয়ে আত্মহত্যা করেন রবিন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণও নির্ণয় করা যায়নি।

চেস্টার বেনিংটন : মাদকাসক্তি, নব্বইয়ের দশকের শেষে ‘লিংকিন পার্ক’ নামের সাড়া জাগানো ব্যান্ডের গায়ক চেস্টার বেনিংটন নিজ বাসায় আত্মহত্যা করেন।

এ ছাড়া হলিউডে আরও অনেক তারকা আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের অনেকেই সফল হননি। পরবর্তীতে তারা যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন, সেটা শুধরে নিয়েছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম