1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঘানিটানা ছয়ফুলকে গরু কিনে দিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : গরুর অভাবে নিজেই ঘানি টেনে তেল উৎপাদনকারী সেই ছয়ফুল ইসলামকে একটি গরু এবং ঘানি মেরামতের জন্য নগদ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের ছয়ফুল ইসলাম গত ২৫ বছর ধরে গরুর অভাবে নিজেই ঘানি টানছেন এবং তার স্ত্রী মোর্শেদা বেগম এ কাজে তাকে সহযোগিতা করে আসছেন। হতদরিদ্র এই দম্পতি প্রতিদিন ৫/৬ ঘণ্টা ঘানি টেনে যে পরিমাণ তেল ও খৈল উৎপাদন করেন তা বিক্রি করে ৩ সন্তানসহ ৫ জনের সংসার চালান।

গত ৯ সেপ্টেম্বর বুধবার এ বিষয়ে দৈনিক কালের কণ্ঠ ছবিসহ নিউজ করে। সংবাদটি মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। বঙ্গবন্ধুকন্যা ঘানি টানার জন্য ছয়ফুল-মোর্শেদা দম্পতিকে একটি গরু এবং গরুটির রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য ১০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একটি গরু ও ১০ হাজার টাকা ছয়ফুল ইসলামকে হস্তান্তর করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম