1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৮ জন পড়েছেন

যশোর প্রতিনিধি : মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের  মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহন যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর দমকল বাহিনীর সদস্যরা। নিহতরা সবাই এ পরিবহনের যাত্রী।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম