1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আইপিএল মহারণ আজ থেকে শুরু

  • প্রকাশকালঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩তম আসর। চলতি বছরের আইপিএল অন্যান্য বছরের মতো হবে না। উদ্বোধনী অনুষ্ঠান ও চিয়ার গার্ল ছাড়াই করোনা মহামারীর মধ্যে সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টায়।

বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ার লিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সব থেকে বড় কথা, এবার আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্রিকেটার ও সমর্থক, দুজনের জন্যই যা খুবই খারাপ খবর। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে নেমে ক্রিকেটাররা কী করে নিজেদের উদ্বুদ্ধ করবেন সেটাই এখন দেখার।

এবার রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিথ মালিঙ্গার মত ম্যাচ উইনারকে। এদিকে প্রায় এক বছর পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ২১ তারকা ক্রিকেটার মাত্র ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষে নেমে পড়বেন মাঠে। আইপিএলের এবারের আসরে নেই কোন বাংলাদেশি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম