1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হিটলার হয়ে আসছেন মিস্টার বিন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বেশ লম্বা সময় বিরতি দিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’। গত বছর শেষ হয়েছে এর পঞ্চম সিজন। তবে আসন্ন ষষ্ঠ সিরিজে দর্শকের জন্য বেশ বড় ধরনের চমকের আশ্বাস পাওয়া যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা মিস্টার বিন খ্যাত উইল রোয়ান অ্যাটকিনসনকে হিটলার বেশে দেখা যেতে পারে এখানে।

মার্কিন বিনোদনভিত্তিক পোর্টাল এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইংরেজ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে হিটলার চরিত্রে দেখা যেতে পারে সিরিজটিতে। সিরিজের পঞ্চম মৌসুম শেষ হওয়ার পরই টমি তার পরের সিজনে একজন ফ্যাসিবাদী রাজনীতিবিদ হিটলার হিসেবে অ্যাটকিনসনকে নেওয়ার কথা চিন্তা করছিলেন। সবকিছু ঠিকমতো মিলে যাওয়ার কারণেই তাকে এবারের কিস্তিতে সংযুক্ত করা হয়েছে। যদিও সিরিজটির সঙ্গে সম্পর্কিত কেউ এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

প্রসঙ্গত, করোনাকালীন কারণে এতদিন বন্ধ ছিল সিরিজটির কাজ। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে সিরিজের প্রথম পর্ব প্রকাশ করে বিবিসি। এ পর্যন্ত সিরিজটির পাঁচটি সিজন বের হয়েছে। সর্বশেষ সিজন বের হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। প্রতিটি সিজনে রয়েছে এক ঘণ্টা করে ছয়টি পর্ব। সিরিজটি তৈরি করেছে সেভেন নাইট।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম