1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আইপিএলে রাজস্থানের রাজসিক জয়

  • প্রকাশকালঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৩ রান ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় রয়্যালরা। আগে ব্যাট করে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে, ৩ বল বাকি থাকতে দারুণ জয় পায় রাজস্থান।

শারজায় রবিবার টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। কে এল রাহুল আর মায়াঙ্ক আগরওয়ালের ১৮৩ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে রাজস্থানকে তুলোধুনো করে কিংরা। শেষদিকে নিকোলাস পুরানের ৮ বলে ২৫ রানের ক্যামিওতে ২ উইকেটে ২২৪ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় পাঞ্জাব।

জবাবে, ব্যাটিংয়ে নেমে জস বাটলারের উইকেট হারালেও, অধিনায়ক স্টিভেন স্মিথ ও সানজু স্যামসনের চওড়া ব্যাটে সমানতালে রান তুলতে থাকে রাজস্থান রয়্যালস। স্যামসন ৪২ বলে খেলেন ৮৫ রানের এক টর্নেডো ইনিংস। ফিফটি করে ফেরেন স্মিথ। তবে স্লো গতিতে খেলতে থাকা রাহুল তেবাটিয়া হুট করেই জ্বলে ওঠেন। ইনিংসের ১৮তম ওভারে উইন্ডিজ পেসার শেলডন কটরেলকে ৫ ছক্কা হাঁকান এই ভারতীয় তরুণ। তার ওই চমকেই শেষ হয়ে যায় পাঞ্জাবের সব আশা। ৩১ বলে ৫৩ রান করেন তেবাটিয়া।

এই ম্যাচে হয়েছে বেশকিছু রেকর্ড। ভারতীয় প্রিমিয়ার লিগ হলেও আইপিএলে বেশিরভাগ রেকর্ডই বিদেশীদের দখলে। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল আগে গৌতম গম্ভীর আর রবিন উথাপ্পার। এদিন তাদেরকে টপকে রেকর্ডটা নিজেদের করে নেন লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল। দুজন মিলে গড়েন ১৮৩ রানের জুটি।

এর আগে এতো রান তাড়া করে আইপিএলে জিততে পারেনি কোন দল। সেটি করে দেখাল রাজস্থান রয়্যালস।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম