1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বেহাল অবস্থায় কুমিল্লার চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, কমছে দর্শনাথী ও রাজস্ব আদায়

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪১৮ জন পড়েছেন

বাহার রায়হান, কুমিল্লা :


প্রায় ১০ একর জমির ওপর গড়ে তোলা কুমিল্লার চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন এক সময় জেলাবাসীর বিনোদনের অন্যতম স্থান ছিল। কিন্তু অব্যবস্থাপনার কারণে এখানে দর্শনার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এতে সরকারও রাজস্ব হারাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চিড়িয়াখানার খাঁচায় নেই প্রাণী। বোটানিক্যাল গার্ডেন ময়লা আবর্জনার স্তুপ জমে থাকে। এছাড়া বছরের পুরো সময় জলাবদ্ধতা লেগে থাকে। পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে বেড়ানোর কোনো পরিবেশই এখানে নেই।

২০ টাকায় প্রবেশ করে অর্থ অপচয়ের ক্ষোভও প্রকাশ করে বেশিরভাগ দর্শনার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা জেলায় ৬৫ লাখেরও বেশি লোকের বাস। তাদের বিনোদনের জন্য জেলায় সরকারি বিনোদন কেন্দ্র বা পার্ক রয়েছে হাতেগোনা কয়েকটি। এর মধ্যে জেলা শহরের ডিসি বাংলা রোডের চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি একটি। চিড়িয়াখানায় খাঁচা থাকলেও বেশির ভাগ পরিত্যক্ত ও খালি পড়ে আছে। আর বোটানিক্যাল গার্ডেনটিতে জলাবদ্ধতা থাকে বছর জুড়ে। চিড়িয়াখানা প্রবেশ মুখে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বোটানিক্যাল গার্ডেনে নেই উল্লেখ করা মতো কোনো গাছপালা। ভেতরের সব সড়ক খানাখন্দে ভরা ও জলমগ্ন। দর্শনার্থী আসলেও পরিবেশ দেখে ফিরে যায়। এছাড়া শিশুদের জন্য কোনো রাইডও নেই।

এ ব্যাপারে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার আনিস আহমেদ জানান, চিড়িয়াখানা ও বোটানিক্যাল ইজারার মাধ্যমে পরিচালনা করা হয়। তবে দুরাবস্থার কারণে প্রতিবছরই লোকসান দিতে হয়।

এদিকে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. হেলাল উদ্দিন জানান, অচিরেই প্রকল্প হাতে নিয়ে তা সংস্কার করা হবে।

চিড়িয়াখানায় নানা প্রজাতির প্রাণী আনা আর বোটানিক্যাল গার্ডেনটিতে মাটি ভরাট করে বিভিন্ন প্রজাতির গাছপালা লাগালে দর্শনার্থী যেমন বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি জেলাবাসির বিনোদনের স্থান হবে বলে আশা করেন এ অঞ্চলের অধিবাসী।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম