1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ধর্ষণের প্রতিবাদে লাকসামে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৯২০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম, লাকসাম : 
দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কুমিল্লার লাকসামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ কুমিল্লার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের সহস্রাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আবুল খায়ের, এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাইফুল ইসলাম রাজু, রমজান আলী রঞ্জু, মাহমুদুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক ফয়সাল হোসেন বাপ্পী, মুজাহিদুল ইসলাম সাকিব, কাজী সাদ্দাম হোসেন, জহিরুল কাইয়ুম অনিক, মাহবুব ছোবহানী রুবেল, কামরুজ্জামান আরিফ, রোকনুজ্জামান রোকন, সালাউদ্দিন, শাহাদাত হোসেন সৌরভ, মিনহাজ মিকাত, তানভীর হাসান রাজ, সালমা আক্তার সাথী, সাইফুন্নাহার লিহিন, আদিবা জান্নাত, দোলন সাহা, বৈশাখী বণিক, সাগর ঘোষ, হৃদয় সাহা, জাহিদ হোসেন জহির, মেহেদী হাসান, সাহাব উদ্দিন, রাফি মাহমুদ, আবু রায়হান প্রমুখ।
মানববন্ধনে দেশব্যাপী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করছে। সম্প্রতি দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনা নিয়ে ইতোমধ্যে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অপরদিকে একটি স্বার্থান্বেষী মহল ধর্ষণবিরোধী আন্দোলনের নামে সরকার এবং রাষ্ট্র বিরোধী আন্দোলনের অপচেষ্টা করছে।’ ধর্ষণের ঘটনা নিয়ে অপপ্রচার ও অপরাজনীতি বর্জনের আহবান জানান বক্তারা।
মানববন্ধন শেষে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবীরা। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম