1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪১৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনের মাধ্যমে ওই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সূচনা বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি যদি উদ্যোগ না নিতেন তা হলে এখানে এ ধরনের সড়ক করা যায় সেটি আমরা জানতামই না। রাষ্ট্রপতির অনুপ্রেরণায় তারই উদ্যোগে আজ এ সড়ক। এই অঞ্চলের মানুষের এখন আর সেই আগের মতো দুঃখ থাকবে না। তা ছাড়া এখানে নাসিরনগরের সঙ্গে সংযোগ হয়ে যাচ্ছে। নাসিরনগর ধরেও ঢাকা চলে আসা যাবে, আবার ভৈরব থেকেও আসা যাবে। সব দিক থেকে যোগাযোগের চমৎকার ব্যবস্থা করতে পেরেছি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ তারা আগে যে কষ্টভোগ করতেন, সেটি আর ভোগ করবেন না।

তিনি বলেন, ‘ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষ বর্ষাকালে নৌকায় যাতায়াত করতেন, কিন্তু শুকনা মৌসুমে পায়ে হাঁটা ছাড়া যাতায়াতের সুযোগ-সুবিধা তেমন ছিল না। সে জন্য এলাকায় একটা কথা প্রচলিত ছিল– বর্ষায় নাও শুকনায় পাও। আজকে আর সেটি না, এখন আর দুই পায়ে হাঁটতে হবে না। এখন গাড়ি, ঘোড়া সবই চলবে, সেই ব্যবস্থাটা করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় ৮৭৪ দশমিক ৮ কোটি টাকা ব্যয়ে ২৮ দশমিক ৭৭০ কিলোমিটার হার্ডসোল্ডারসহ ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ৫৯০ দশমিক ৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার নির্মাণ, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ২৬৯ দশমিক ৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৭ দশমিক ৬০ লাখ বর্গমিটার সিসি ব্লক দ্বারা স্লোপ প্রটেকশন কাজ সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি ২০১৬ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন। গত ২০ জুলাই গাড়িতে চড়ে তিনি কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম