1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় লাকসামে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৯৫৯ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় লাকসামে আনন্দ শোভাযাত্রা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতন দমনে বদ্ধপরিকর। সাম্প্রতিক পরিস্থিতিতে ‘নারীর প্রতি সহিংসতা’ ভয়াবহ আকার ধারণ করায় সরকারের নীতি নির্ধারকেরা এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংশোধিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নির্ধারণ করেছেন।’ এসময় তারা বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরকে সাম্প্রতিক পরিস্থিত নিয়ে অপ-রাজনীতি বন্ধের আহবান জানান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম