1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রাম্পের সমালোচনায় ওবামা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৬৮ জন পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন নির্বাচনের দুই সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণায় এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্পের, পাশাপাশি জো বাইডেনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। খবর সিএনএনের।

ফিলাডেলফিয়ায় ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে’র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘গত আট মাসে মহামারির প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলিই করে উঠতে পারেননি।’ ট্রাম্পকে কটাক্ষ করে ওবামা বলেন, ‘এটা কোনো রিয়েলিটি শো নয়। কিন্তু তার অযোগ্যতার এমন এক রিয়েলিটি, যার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে।’

বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পও ওবামাকে নিয়ে নানা ধরনের বিরুপ মন্তব্য করে আসছেন। সম্প্রতি নির্বাচনী সমাবেশে নতুন করে একে অন্যকে আক্রমণ করেছেন। পেনসিলভানিয়ায় হোয়াইট হাউসের প্রার্থী হিসেবে জো বাইডেনের পক্ষে প্রচারণায় বারাক ওবামা ট্রাম্পকে ‘ক্রেজি আঙ্কেল’ বলে মন্তব্য করেছেন। তার মতে, ট্রাম্প বর্ণবাদকে উৎসাহিত করছেন।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম করে ওবামা বলেন, ‘জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ওর (ট্রাম্প) মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। সে (বাইডেন) বলবে না বিজ্ঞানীরা বোকা। ভাইরাস ছড়িয়ে পরার আয়োজন করে বলবেন না সব নিয়ন্ত্রনে আছে।

ওবামা বলেন আপনারা ভাবতে পারেন, নির্বাচনের সময় ট্রাম্প চীনের ব্যাংক একাউন্ট ব্যবহার করছেন। ট্রাম্প অর্থনৈতিক সকল কৃতিত্ব নিতে চান তবে করোনা মোকাবেলায় ব্যর্থতা নিয়ে কোন দায় নিতে চান না।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম