1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

তারকাদের অন্যরকম পূজা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৩২ জন পড়েছেন
বিনোদন ডেস্ক :

করোনার বাঁধা পেরিয়ে পূজার আনন্দে মেতে উঠতে সরব তারকারা। তবে সেই আনন্দে কিছুটা তো ভাটা পড়েছেই। তাই বলে আনন্দ থেমে নেই কারও। নিজেদের মত করেই পূজার সময়টা উপভোগ করতে চান তারকারা।

ষষ্ঠীর দিন লন্ডন থেকে শুটিং শেষ করে কলকাতায় ফিরলেন নায়ক জিৎ। অন্যান্য বছর পূজার ভিড় এড়াতে পাড়ি দিতেন ইউরোপ, আমেরিকা কিংবা সিঙ্গাপুরে। কিন্তু নায়কের কাছে এ বারের চিত্র পুরোটাই উল্টো। কালীঘাটের বাড়িতে থাকার সময় ধুনুচি নাচ ও ঢাক বাজানোয় অংশ নিতেন এই নায়ক। তবে এবার পরিবার ও বন্ধুদের সঙ্গেই সময় কাটাবেন জিৎ।

অন্যদিকে গত তিন বছর ধরে বাঘাযতীনের এক ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এ বছর ক্লাবের সঙ্গে যুক্ত হলেও পূজার চার্ম খুঁজে পাচ্ছেন না এই নায়িকা। প্রিয়াঙ্কার আফসোস, ‘অন্যান্য বছর পূজা ওপেনিং ইভেন্ট থেকে সপ্তমী পর্যন্ত দম ফেলার সময় পেতাম না। কিন্তু এবার একেবারে ছুটির মুডে রয়েছি। সময় কাটানোর নানা উপায় বের করেছি।’

পূজা পরিক্রমায় সারাদিন প্যান্ডেল হপিং, স্ট্রিট ফুড খাওয়ার আনন্দ মিস করছেন অভিনেত্রী সোহিনী সরকার। তবে সাত মাস পর ষষ্ঠীর দিন অ্যাকাডেমিতে ‘মহাভারত’ নাটক মঞ্চস্থ হওয়ার মধ্যেই নায়িকা খুঁজে পেয়েছেন পূজার আনন্দ। পূজায় মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে ব্যস্ত থাকবেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তবে জানালেন, অষ্টমীর অঞ্জলি এবং সিঁদুরখেলা মিস করবেন। এমনকি, সামাজিক দূরত্ববিধি মানতে শ্বশুরবাড়িও যাচ্ছেন না। নিজের অভিনীত চরিত্রগুলির প্রিন্টে একটি শাড়ি বানিয়েছেন নুসরাত। পূজায় একদিন সেটিই পরবেন বলে জানান।

করোনার জন্য মল্লিক পরিবারে এবার দুর্গাপূজায় আড়ম্বর কম। কোয়েল জানালেন, শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন পূজায়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম