1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্যাম্প শুরু আগামীকাল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৭৫০ জন পড়েছেন

জাকির মামুনঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) উদ্যোগে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’ নামক প্রতিযোগিতামুলক টুর্নামেন্টের মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে ফিরলো ক্রিকেট৷

তবে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারম্যান নাফিসা কামালের পৃষ্ঠপোষকতায় তৃণমুল ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পিং ও একটি প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট আয়োজন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি৷

আগামীকাল ২৮ অক্টোবর(বুধবার ) থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির উদ্যোগে
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিন ব্যাপী কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে৷ এই উপলক্ষে সোমবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে ট্রফি ও জার্সি উন্মোচন করেন একাডেমির সভাপতি গোলাম সারওয়ার৷

উন্মোচন অনুষ্ঠানে একাডেমি সভাপতি গোলাম সারওয়ার জানান, ‘ চারদিনব্যাপী কন্ডিশনিং ক্যাম্প উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি মাঠে বেশ কিছুদিন ধরে কয়েক’শ খেলোয়াড় অনুশীলন করে যাচ্ছে৷ এদের মধ্যে ৪০ জন সিনিয়র খেলোয়াড়ের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার তিনটি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ ৷ খেলোয়াড়দের ভুলত্রুটি ধরিয়ে দিতে চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ মমিনুল হক কাজ করবে বলে তিনি জানান৷

তিনি বলেন, ‘ভিডিও এনালাইসিস এর মাধ্যমে খেলোয়াড়দের খুঁটিনাটি সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে জাতীয় পর্যায়ের কোচদের নিয়ে মানোন্নয়ন করা হবে ৷ চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ মমিনুল হক ভিডিও এনালাইসিস এর প্রধান হিসেবে কাজ করবেন৷’

নিজেদের মধ্যে চারটি ম্যাচ বুধবার ,শুক্রবার ,শনিবার ও সোমবার (২৮,৩০,৩১অক্টোবর ও ২ নভেম্বর ) অনুষ্ঠিত হবে ৷

ক্যাম্পিং সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারপারসন নাফিসা কামাল সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা( অর্থমন্ত্রী) আ হ ম মুস্তফা কামাল যেভাবে বাংলাদেশ ক্রিকেটের মানোন্নয়ন করছেন আমিও তার অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা মেনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমির মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলার মানোন্নয়ন করে যাচ্ছি৷ কুমিল্লা হতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার চেষ্টা করছি৷ খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস ও মনোবল সৃষ্টি জন্য করোনাভাইরাস এর সময় কন্ডিশনিং ক্যাম্প এর উদ্যোগ নেয়া হয়েছে৷ খেলা পরিচালনা করতে গিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই৷’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর সমন্বয়কারী আতিকুর রহমান৷

এ সময় কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম ,কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা ভিপি কামরুল হাসান শাহীন,অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান ,নাজমুল হাসান সর্দারসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন৷

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম