1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা : যুক্তরাষ্ট্রে উত্তেজনা

  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪২৬ জন পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় দেশটির ফিলাডেলফিয়ায় দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে। সোমবার এই ঘটনা ঘটার পর মঙ্গলবার রাতেও বৈষম্যহীন ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধরা। খবর বিবিসির।

সোমবার পুলিশের গুলিতে ওয়াল্টার ওয়ালেস নামে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন। পুলিশের দাবি, তার হাতে ধারালো অস্ত্র ছিল। তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা করেনি। ওয়ালেসের পরিবার জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন ওয়ালেস। শহরটির মেয়র জিম কেনি বলেছেন, এই ঘটনা আবারো এক কঠিন প্রশ্নকে সামনে এনেছে যার জবাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে।

উত্তেজনা কমাতে এবং বিক্ষোভ দমাতে সেখানে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩০ পুলিশ আহত হয়েছেন। বিক্ষোভের সময় ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও সন্ধ্যার পরে ক্রমেই তা সহিংস হয়ে ওঠে। বিক্ষোভ থেকে প্রথম দিনে অন্তত ৯০ জনকে গ্রেফতার করা হয়। স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম