1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে লাকসামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ জন পড়েছেন
লাকসাম প্রতিনিধি :
ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা। বৃহস্পতিবার বিকেলে লাকসাম উত্তর বাজারস্থ সংগঠনের কার্য্যালয় থেকে প্রতিবাদি ব্যানার ও পেষ্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাকসাম-নোয়াখালী মহাসড়কের বাইপাস এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি উদার্থ আহ্বান জানান। এসময় ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়।
বক্তারা বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুই শ’ কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করা হবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ। ফ্রান্স সরকার প্রধান গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। তাই ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদার্থ আহবান জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা নুর উদ্দিন, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোরশিদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক, জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি জিল্লুর রহমান। এসময় ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোল ও ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা শাখার কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ শরাফত করীম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম