1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

একবার দরুদ পড়লে ১০টি রহমত

  • প্রকাশকালঃ সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫৪১ জন পড়েছেন

মোহাম্মদ মোস্তাকিম হোসাইন  : বান্দার জন্য যে সময় বা যা কিছু দরকার, সে সময় ও তা-ই দিয়ে থাকেন মহান স্রষ্টা বান্দার কল্যাণের জন্য। আল্লাহতায়ালা সূরা ফুরকানের ৬২নং আয়াতে উল্লেখ করেছেন- ‘আর তিনি এমন সত্তা, যিনি রাত ও দিনকে একে-অন্যের পশ্চাতে আসার আদেশ দিয়েছেন সেই ব্যক্তির জন্য, যে বুঝতে চায় অথবা শোকর আদায় করার ইচ্ছা করে।’

হিজরি সালের মাসগুলোর মধ্যে রবিউল আউয়াল মাস অন্যতম। এ মহান মাস মানব ইতিহাসে তথা মুসলমানদের জন্য উজ্জ্বলতম অধ্যায়।

আমরা জানি, রবি অর্থ বসন্ত; শাওয়াল অর্থ প্রথম; অর্থাৎ প্রথম বসন্ত। আমাদের দেশে বসন্তকাল যেমন সবার প্রিয়, নতুন পত্র-পল্লবে ও গন্ধে বৃক্ষ যেমন শোভা লাভ করে, তেমনি আমাদের কাছে প্রিয় ছিল রবিউল আউয়াল বা প্রথম বসন্ত।

বসন্ত এলে যেমন গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার মাধ্যমে গাছপালা নতুন করে সজীবতা লাভ করে, তেমনি এ মাসে বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর জন্মের কারণে অতীতের সব নবীদের শরিয়ত বাতিল হয়ে বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর শরিয়ত-রিসালাত নামক ইসলাম পূর্ণতা লাভ করে।

রবিউল আউয়াল মাস হচ্ছে ইসলামি বর্ষপুঞ্জির তৃতীয় মাস। সৈয়দ ইবনে তাউস তার আল ইকবাল নামক গ্রন্থে বলেন- রবিউল আউয়াল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ; কেননা এ মাসেই নবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন।

এ মাস যে কারণে বিখ্যাত তা হচ্ছে- দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী শেষ নবী ও উম্মতের জন্য শাফায়াতের কাণ্ডারি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ঘটেছিল এ মাসে।

যার জন্য ধন্য বিশ্বজগৎ; আলোকিত মরুপ্রান্তর যার কারণে চিরভাস্বর মদিনাতুল মোনাওয়ারাহ। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন- ‘সমগ্র বিশ্ব জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি।’

রবিউল আউয়াল মাসেই নবী (সা.) মা খাদিজাতুল কোবরাকে বিবাহ করেন। এ মাসে মদিনায় হিজরত করেন। এ মাসের ১৬ তারিখে মসজিদে কোবা নির্মাণ করেন।

নবী (সা.) বলেছেন, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মু’মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি ওই ব্যক্তির কাছে তার পিতামাতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব। (মুসলিম)। অর্থাৎ নিজের জীবনসহ অন্যসব কিছুর চেয়ে রাসূল (সা.)কে বেশি ভালোবাসতে হবে।

এ মাসে বেশি বেশি দরুদ পড়তে হবে। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেন- যে আমার ওপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর ১০টি রহমত বর্ষণ করবেন; তার দশটি গুনাহ ক্ষমা করে দেবেন এবং তার জন্য ১০টি রহমতের দরজা খুলে দেবেন। (মুসনাদে আহমদ ও নাসাঈ)।

লেখক : ইসলামি গবেষক

ই-মেইল : mostakimbogra@gmail.com

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম