1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে জেল হত্যা দিবস পালিত

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৫৯ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় কুমিল্লার লাকসামে জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভার আয়োজন করে লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এর আগে লাকসাম রেলওয়ে জংশনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজ্বী এসহাক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম