1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আগামী মাস শেষে করোনায় মৃত্যুর হার শূন্যে নামার আশা বিশেষজ্ঞের

  • প্রকাশকালঃ বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৭২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুহার যেভাবে কমছে তাতে করে আশা করা যায় আগামী মাস শেষে অর্থাৎ জুলাইয়ে করোনায় মৃত্যুহার শূন্যতে নেমে আসতে পারে। এমনটাই আশা করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এভিডেন্স-বেসড মেডিসিনের ডিরেক্টর অধ্যাপক কার্ল হেনেঘান। খবর ডেইলি মেইলের।

যুক্তরাজ্যে বিগত কয়েক সপ্তাহে করোনায় দৈনিক মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করে এমন আভাস দিয়েছেন এই অধ্যাপক।

বর্তমানে যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৪১ জন। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এক পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৫ জন (দৈনিক ভিত্তিতে গত সপ্তাহের তুলনায় ১৩ শতাংশ কম)। তার আগের সপ্তাহে ১১ মে মারা যায় ৬২৭ জন। ৯ এপ্রিল এ সংখ্যা ছিল এক হাজার ১৫২ জন। অর্থাৎ আগের তুলনায় দেশটিতে দৈনিক মৃতের হার কমছে।

তার আগে গত ৮ মে ছিল শুক্রবার। ওএনএস বলছে, ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেয়ার হোমগুলোতে মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ২৪৮ জন। তার আগের সপ্তাহে ছিল ৬ হাজার ৪০৯ জন। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেয়ার হোমে মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ১৬২১ জন। এর মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৬৬৬ জন।

যুক্তরাজ্যে বিগত তিন সপ্তাহের পরিসংখ্যান তুলে ধরে অধ্যাপক কার্ল হেনেঘান বলেছেন, ‘আমি মনে করি, যদি করোনায় মৃতের হার এভাবেই কমতে থাকে তাহলে আমি বলব, জুন শেষে কোভিড-১৯ আক্রান্ত লোকজনকে খুঁজে পাওয়াই কষ্ট হয়ে যাবে।‌’

বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে আঘাত হেনেছে করোনা। এ পর্যন্ত বিশ্বের ৪৯ লাখ ৮৬ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৯১২ জন। আর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৫২৫ জন।

তবে সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি করোনার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম