1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কড়া নিরাপত্তায় সম্ভাব্য প্রেসিডেন্ট বাইডেনের বাসভবন, বিমান উড্ডয়ন নিষিদ্ধ

  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৫৫২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন ও এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আজ শুক্রবার জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা।

তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

তিনি বলেছেন, তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনো জয়-পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন।

জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে যাওয়ার পর এখন বাইডেনের আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা কেবলি সময়ের ব্যাপার। ধারণা করা হচ্ছে, ইলেকটোরাল ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে ৩৬ ভোট বেশি পেতে যাচ্ছেন বাইডেন।

৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। এগুলোতে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, জর্জিয়ায় ১৬টি, আলাস্কায় তিনটি ও নেভাদায় ছয়টি ইলেকটোরাল ভোট রয়েছে।

জর্জিয়ার পাশাপাশি পেনসিলভানিয়া ও নেভাদা অঙ্গরাজ্যেও শেষ পর্যন্ত বাইডেন জিতবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : পার্সটুডে

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম