1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে হাউজিং প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫৯৭ জন পড়েছেন

আমজাদ হাফিজ :
লাকসামে হাউজিং প্রিমিয়ার লীগ (এইচ,পি,এল) সর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পাঁচ দল অংশগ্রহণ করে। শেষ রাউন্ডে ৪ রানের ব্যবধানে স্বাধীন বাংলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে ইউএস স্টাইল একাদশ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটসম্যান হয়েছে ইউএস স্টাইল একাদশের মাহবুবুল আলম সায়েম এবং ম্যান অব দ্যা সিরিজ ও সেরা বোলার হয়েছে ওমর ফারুক শান্ত।
খেলা শেষে রাতে ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে পুরষ্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে ৩০ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন ইউএস স্টাইল একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম শাহেদ এবং রানার্স আপ দলের পক্ষে ২৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন স্বাধীন বাংলা একাদশের অধিনায়ক মোঃ রাকিব।
পুরষ্কার বিতরণী আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহ আলম, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন প্রমুখ।


খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাসুদুর রহমান, গাজীউল হক, মনির হোসেন, তৌফিকুল হায়দার আব্দুল আলিম, সাইফুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, জাহিদুল ইসলাম ও তানভীর হোসেন।
হাউজিং প্রিমিয়ার লীগ (এইচ,পি,এল) সর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টের স্পন্সর ছিলেন ইউএস স্টাইল ফুড প্রোডাক্টস এন্ড প্রসেসিং এবং চ্যাম্পিয়ন দলের স্পন্সর ছিলেন হোসেন ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম