1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অনুভূতিটা সত্যিই অসাধারণ: বুবলী

  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩১৬ জন পড়েছেন
বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী প্রায় দেড় বছরেরও বেশী সময় ধরে নিখোঁজ! শুধু পর্দায় নয়, সব ধরণের অনুষ্ঠান কিংবা শুটিং কোথাও তার উপস্থিতি নেই। এ নিয়ে শোবিজ মহলে বেশ কানাঘুষা চললেও এগুলোতে কোন কর্ণাপাত করেননি এই নায়িকা।

শাকিব খানের সঙ্গে জড়িয়ে প্রেম, বিয়ে এবং মা হওয়ার গুঞ্জন নিয়ে নানারকম কথাই শোনা গিয়েছে এই সময়ের মধ্যে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোন স্পষ্ট উত্তর মেলে নি কোথাও। বুবলী নিজেও এই বিষয়ে একদম নিরব রয়েছেন।

কোথাও তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সরব দেখা যায় ঠিকই। মাঝেমাঝেই নিজের ছবি প্রকাশ করে নিজের উপস্থিতি জানান দেন এই নায়িকা। শুধু তাই নয়, বিশেষ কিংবা প্রিয়জনের বিশেষ মুহূর্তে ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানাতেও ভুলেননা তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও অপরদিক থেকে কোন সাড়া পাওয়া যায়নি এখন পর্যন্ত।

ছবি: সংগৃহীত

এদিকে গতকাল ২০ নভেম্বর ছিলো এই নায়িকার জন্মদিন। নায়িকা নিখোঁজ থাকলেও তাকে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানাতে ভুলেনি শোবিজের কর্মীরা কিংবা তার ভক্তরা। আর সেই ভালোবাসা নায়িকা লুফে নিয়েছেন বেশ আগ্রহে।

আজ শনিবার নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে সেখানে তার ভক্ত অনুরাগীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বুবলী। সেখানে তিনি লিখেন, ‘যারা আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে এক ট্রিলিয়ন ধন্যবাদ! যদিও এই ‘ধন্যবাদ’ শব্দটা খুবই কম হয়ে যায় আপনাদের সকলের ভালোবাসার কাছে, আপনাদের শুভেচ্ছার একেকটা শব্দের কাছে। এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। আপনাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি! আর আমি সেটা সত্যিই করি। আমাকে সবসময় আপনাদের প্রার্থনায় রাখুন এবং এরকমই ভালবাসুন।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম