1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

যেখানে দুর্নীতি সেখানেই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৩৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। রাজধানীর মেরুল বাড্ডার অভিযান তারই একটি অংশ।

শনিবার দুপুরে মগবাজার ওয়‍্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। জঙ্গিরা বাধ্য হয়ে আত্মসমর্পণ করেছে। তারা (জঙ্গিরা) বুঝতে পেরেছে দেশ এগিয়ে যাচ্ছে, জঙ্গি আক্রমণ করে দেশকে আর অন্ধকারে নিয়ে যাওয়া যাবে না বলেই তারা আত্মসমর্পণ করেছেন। আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সব সময় তৎপর আছে বলেই সেই নির্ভরতার জায়গাটিতে আমরা এসেছি।

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নিয়ে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের এই ধরনের ইমারত (এসটিএস) বহু জায়গায় নির্মিত হয়েছে। টিঅ্যান্ডটি স্কুলের সামনে ছিল একটি ময়লার ভাগাড়। নাকে রুমাল না দিয়ে কোনো মানুষ এখান দিয়ে যেতে পারতো না। ময়লার দুর্গন্ধের কারণে স্কুলের ছাত্র-ছাত্রী কমে গিয়েছিল। কেউ এখানে আসতে চাইতো না। স্টেশন স্থাপনের মাধ্যমে সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেলো এই এলাকাবাসীরা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম