1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কাদ্রা খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৬৫ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

লাকসামে কাদ্রা খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পৌরশহরের কাদ্রা গ্রামে মমতাজ অটো রাইস মিল সংলগ্ন মাঠে এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের জামাতা, প্রখ্যাত ইসলামী বক্তা অধ্যাপক রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, বৃহত্তর লাকসামের প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আবুল হাসেম (আমদুয়ারের হুজুর), মমতাজ অটো রাইস মিলের স্বত্বাধিকারী ভূমিদাতা খোরশেদ আলম, উপজেলা জমিয়তের হিযবুল্লাহ নেতা ও দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মইনুল হোসেন হেলাল, কবির হোসেন মানিক, কাদ্রা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালাম প্রমুখ।

উল্লেখ্য, দ্বীনি শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যে পৈত্রিক সম্পত্তির ২২ শতক ভূমি কাদ্রা খানকায়ে ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের জন্য দান করেন মমতাজ অটো রাইস মিলের স্বত্বাধিকারী খোরশেদ আলম। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে মাদ্রাসাটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। মাদ্রাসার নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে সকলের সার্বিক সমর্থন ও দোয়া কামনা করেছেন ভূমিদাতা খোরশেদ আলম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম