1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় কোর্ট স্টাফদের সাথে ব্লাস্টের মতবিনিময় সভা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি : ব্লাস্ট কুমিল্লা ইউনিটের উদ্যােগে ২ ডিসেম্বর বিকেলে কোর্ট স্টাফদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ আতাবুউল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট জনাব মোঃ সোহেল রানা।
বক্তব্য রাখেন, ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা এড. সানাউল্লাহ।
মতবিনিময় সভা পরিচালনা করেন, ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহান।
সভায় জানানো হয়, ব্লাস্ট দীর্ঘদিন যাবত আইনী সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনগত অধিকার সুরক্ষায় গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে বিনামূল্যে মামলা পরিচালনা করে আসছে। এ ছাড়া ব্লাস্ট সাধারণত পারিবারিক, ফৌজদারী, দেওয়ানী, ভূমির মালিকানা ও মৌলিক অধিকার নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি ব্লাস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা, বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনের জন্য অধিপরামর্শ ( এ্যাডভোকেসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লাস্ট মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম