1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকার প্রথম মসজিদ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ জন পড়েছেন

তোফায়েল গাজালি :


দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে/এ কী খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে।

মসজিদের নগরী ঢাকা। মুসল্লিদের শহর এটি। এখানে আল্লাহু আকবারের মধুর ধ্বনি জাগরণের ঢেউ তোলে অযুত-কোটি প্রাণে। কবে, কোন জনমে, কোন সে মহাপুরুষ- যিনি এ শহরকে সর্বপ্রথম আজানের সুরে জাগিয়েছিলেন?

ইতিহাস এর সঠিক জবাব দিতে না পারলেও যে মসজিদের আজান ধ্বনি সর্বপ্রথম এ শহরের প্রাণ জুড়িয়ে ছিল অর্থাৎ ঢাকার প্রথম মসজিদের বর্ণনা ইতিহাসে পাওয়া যায় এভাবে- পুরান ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডের হায়াৎ বেপারির পুলের উত্তর দিকে অবস্থিত ‘বিনত বিবির মসজিদ’ ঢাকার প্রাচীন মসজিদ (মুনতাসীর মামুন রচিত ‘ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী’)।

মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে বলা যায়, ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসম্মত বখত বিনত বিবি এটি নির্মাণ করেন।

বাংলাপিডিয়ার তথ্যমতে, বিনত বিবির মসজিদই ঢাকার সবচেয়ে পুরনো মুসলিম স্থাপত্য নিদর্শন ও শহরের প্রথম মসজিদ। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে মসজিদটি প্রতিষ্ঠা হলেও তিনি বা তার কন্যা এটি নির্মাণ করেননি।

বরং ওই সময় আরকান আলী নামক এক পারস্য সওদাগর ব্যবসায়িক প্রয়োজনে ঢাকার নারিন্দায় বসবাস শুরু করেন এবং তিনিই বিনত বিবির মসজিদটি নির্মাণ করেন।

ছয়-সাত কাঠা জায়গার ওপর গড়ে ওঠা চার কোণবিশিষ্ট মসজিদটির আদি গঠনশৈলীতে একটি কেন্দ্রীয় গম্বুজ থাকলেও ১৯৩০ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার সংস্কারকালে আরও একটি গম্বুজ যুক্ত করা হয়।

কালের আবর্তে মসজিদটি তার অসাধারণ রূপলাবণ্য হারালেও ঢাকার প্রথম মসজিদ হিসেবে বিনত বিবির মসজিদের আবেদন মোটেও কমেনি। তাই এখনও ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও দেশ-বিদেশের সব রকমের পর্যটকরা একনজর মসজিদটি দেখতে ছুটে আসেন এখানে।

তবে সম্প্রতি হিজরি প্রথম শতাব্দীতে বাংলাদেশে মসজিদ নির্মাণ হয়েছে বলে যে গবেষণা-তথ্য প্রকাশ হয়েছে, তার আলোকে চিন্তা করলে এ কথা দৃঢ়ভাবে বলা খুব কঠিন যে- এ মসজিদ নির্মাণের আগে ঢাকায় কোনো মসজিদ নির্মাণ হয়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম