1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সেরা অভিনেতা তারিক আনাম, সেরা অভিনেত্রী সুনেরাহ : জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৬ জন পড়েছেন
নকশী বার্তা ডেস্ক :

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটলো। এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। জানা গেলো, ২০১৯ সালের চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

সেই সঙ্গে জানা গেলো, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। ঘোষণা অনুযায়ী ২০১৯ সালের সেরা চলচ্চিত্র যৌথভাবে নির্বাচিত হয়েছে ‘ন ডরাই’ এবং ‘ফাগুন হাওয়ায়’। শুধু তাই নয়, ‘ন ডরাই’ ছবির নায়িকা সুনেরাহ বিনতে কামালের অভিনয়কে স্বীকৃতি দিয়েছে জুরিবোর্ড। এর ফলে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তিনি। ২০১৯ সালের সেরা অভিনেত্রীর (প্রধান) পুরস্কার পাচ্ছেন তিনি।

২০১৯ সালের সেরা অভিনেতার (প্রধান) পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করে এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।

অন্যদিকে একই বছরে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য সেরা অভিনেতার ( পার্শ্ব চরিত্রে) পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। ‘মায়া দ্য লাস্ট মাদার’ সিনেমার জন্য সেরা শ্রেষ্ঠ অভিনেত্রীর ( পার্শ্ব চরিত্রে) পুরস্কার পাচ্ছেন নার্গিস আক্তার।

এবার মোট ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। সেগুলো হলো আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেকআপম্যান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম