1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্তিযুদ্ধের নাটক দিয়ে ফিরলেন চৈতী

  • প্রকাশকালঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনাভাইরাস আসার আগে গত জানুয়ারি মাসে সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান চৈতী। ১১ মাস পর আবারও নাটকে ফিরলেন তিনি।  এবার তাকে মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয় করতে দেখা যাবে।  বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত এ নাটকের নাম ‘মুখোশ’। এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা অ্যানী।

নাটকে চৈতী কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছেন। যেখানে তিনি মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংগ্রহ করেন। সেসব সংরক্ষিত স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর তৈরি করবেন। এভাবেই তার চরিত্রটি এগিয়ে যায়।

এতে অভিনয় প্রসঙ্গে চৈতী বলেন, ‘আমি তুলনামূলক কম কাজই করছি। তবে বিশেষ দিবসের এই নাটকটির গল্প এবং আমার চরিত্রটি ভালোলাগায় এতে অভিনয় করেছি। মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয়ে অন্যরকম এক উৎসাহ কাজ করে মনের মধ্যে। অভিনয় জীবনে অনেকবার মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয় করেছি। আশা করছি এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটি ১২ ডিসেম্বর রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে।

এদিকে এরই মধ্যে একাধিক খণ্ড ও ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন চৈতী।  এই অভিনেত্রী সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী-২’-এ অভিনয় করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম