1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে লাকসাম উপজেলা প্রশাসনের মানবন্ধন ও র‌্যালি

  • প্রকাশকালঃ শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানবন্ধন ও র‌্যালি করেছে লাকসাম উপজেলা প্রশাসন। শনিবার (১২ ডিসেম্বর) সকালে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ স্লোগান সম্বলিত পেস্টুন নিয়ে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর হকার্স মার্কেটের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউনুস ভূঁইয়া। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আলী, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, মনোহর আলী তোতা, লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, পৌর কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, আজগরা ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, লাকসাম থানা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তরসহ সকল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম