1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মাস্কে অনীহা লাকসামের জনসাধারণের

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

দেশব্যাপী ২য় দফায় মহামারী করোনার আগ্রাসন শুরু হয়েছে। ক্রমান্বয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। পক্ষান্তরে লাকসামে দিন দিন কমছে জনসচেতনতা। মাস্ক পরিধানে অনীহা জনসাধারণের। নিয়মিত প্রশাসনিক তদারকি থাকলেও করোনা সংক্রমণ ঠেকাতে লাকসামের জনসাধারণের মাঝে সচেতনতা নেই বললেই চলে।
সরেজমিনে দেখা যায়, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রখ্যাত হওয়ার কারণে প্রতিদিনই লাকসামের বিভিন্ন এলাকাসহ আশপাশের কয়েক উপজেলার মানুষ এ  বাজারে ভীড় জমায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানে জোর তাগিদ দেয়া থাকলেও জনসাধারণ তা মানছেন না। জরিমানা থেকে বাঁচতে কেউ কেউ মাস্ক কিনে তা পকেটে রেখে দেন। আবার কেউ কেউ মুখে মাস্ক না পরে তা থুতনিতে ঝুলিয়ে রাখেন। পুলিশ বা উপজেলা প্রশাসনের গাড়ী দেখলে জরিমানা থেকে বাঁচতে তা মুখে টেনে নেন। এ যেন করোনার সাথে লুকোচুরি! একই দৃশ্য আশপাশের প্রায় প্রত্যেকটি বাজারেও দেখা যায়।
লাকসামে করোনার আবির্ভাবের পূর্বে সাধারণ মানুষ যেভাবে মাস্কবিহীন অবাধ চলাচল করতো, এখনও ঠিক সেভাবেই চলাচল করে। প্রতিদিন দৌলতগঞ্জ বাজারসহ উপজেলার প্রায় প্রত্যেকটি বাজারেই দিনভর মানুষের উপচে পড়া ভীড়  থাকে। সরকার মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে কঠোর পদক্ষেপ নিলেও তৃণমূল পর্যায়ে মাস্ক পরিধানে গুরুত্ব দিচ্ছে না বেশির ভাগ মানুষ।
মাস্ক পরিধানে জনসাধারণকে বাধ্য করতে প্রশাসনের আরো কঠোর ভূমিকা রাখা দরকার বলে মনে করছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে কয়েকদিন পর পর জনবহুল সড়কের মোড়ে মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করারও দাবি জানান তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম