মোজাম্মেল হক আলম :
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে আজগরা ইউনিয়নে সমাহিত দুই শহীদ মুক্তিযোদ্ধাকে। মহান বিজয় দিবসে জাতির এই সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধায় স্বরণ করেছে আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। পরে ঐতিহ্যবাহী আজগরা বাজার জামে মসজিদে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

উল্লেখ্য : লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে ১৯৭১ সালে দখলদার পাক বাহিনীর হাতে শহীদ হওয়া কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার বালুরচর ইউনিয়নের কানেশতলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা সিপাহী আবুল কাশেম ও অজ্ঞাত এক বীর শহীদকে সমাহিত করা হয়।

মহান বিজয় দিবসে জাতীর সূর্য সন্তানদের স্বরণ সভায় উপস্তিত ছিলেন, আজগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (বিএসসি),

উপজেলা যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন মজামদার টিটু, শাহ জালাল, আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, আজগরা ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক বাদল,

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবলু, ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক, হায়াতুন নবী স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, বড়বাম ফাজিল ডিগ্রী মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন মজুমদার প্রমুখ।

Leave a Reply