1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুগ্ধতা ছড়াচ্ছেন বিন্দুকনা

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ফোক গানের শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন বিন্দুকনা। বিশেষত ‘আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটির জন্য তিনি বেশি খ্যাতি পেয়েছেন। এই গানটির জনপ্রিয়তার পরপরই দেশব্যাপী স্টেজ শোতে তার ব্যস্ততা বেড়েছে।

করোনাকালে এই শিল্পী স্টেজ শোতে নিয়মিত হবার চেষ্টা করছেন। এরইমধ্যে তিনি স্টেজ শোতেও ফিরেছেন। ফোক গানের পাশাপাশি তিনি সব ধরনের গানেই এখন মনোযোগী হচ্ছেন।

বিন্দুকনা জানান, নির্দিষ্ট একটি ঘরানার শিল্পী হিসেবে ফ্রেমবন্দি হতে চান না তিনি। যে কারণে ফোক গানের পাশাপাশি আধুনিক গান গাওয়া এবং প্রকাশের প্রতিও মনোযোগী হচ্ছেন বিন্দুকনা। গত

বিজয় দিবসে একাধিক অনুষ্ঠানে গান গেয়েছেন। এরপর চলতি মাসের পুরোটাতেই স্টেজ অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।  আগামী ২৬ ডিসেম্বর ঢাকার রেডিসনে গাইবেন বিন্দু।
গত বছর ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত বিন্দুকনার কণ্ঠে ফোক গান ‘প্রাণও সখিরে’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানটি এরইমধ্যে ইউটিউবে ১২ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

গানে নিজের ব্যস্ততা নিয়ে বিন্দুকনা বলেন, আমি আমার মত করেই গান গাওয়ার চেষ্টা করছি। তবে শ্রোতারা আমার সঙ্গীত জীবনের শুরু থেকেই আমাকে দারুণভাবে উৎসাহিত করে আসছেন। তাদের উৎসাহের কারণেই আমি নতুন করে শক্তি পাই এগিয়ে যেতে। সঙ্গীতাঙ্গনে ভালো কিছু গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা নিয়েই সামনের সময়গুলো অতিক্রম করতে চাই।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম