1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ 

  • প্রকাশকালঃ রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫০১ জন পড়েছেন
এম.এ মান্নান, লাকসাম : কুমিল্লার লাকসামে রাতের আঁধারে প্লাবন ভূমি থেকে ৫ লাখ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (১৯ ডিসেম্বর)  শনিবার  রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ইছাপুরা প্লাবন ভূমি মৎস চাষ কমিউনিটি এন্ট্রারপ্রাইজ প্রজেক্টে। প্রজেক্টের ফিল্ড অফিসার মোঃ কাউছার বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে  রবিবার লাকসাম থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন ইছাপুরা গ্রামে প্লাবন ভূমি মৎস চাষ কমিউনিটি এন্ট্রারপ্রাইজ লিঃ প্রজেক্টে এক বছর ধরে ঐ এলাকায় স্থানীয়দের উদ্যেগে ভূমিতে মাছের চাষ করেন। শুরু থেকে ইছাপুরা গ্রামের মৃত আলী ওয়াবের ছেলে দুলাল হোসেন, আবু সায়েদের ছেলে মনির হোসেন, মৃত হারুনুর রশিদের ছেলে মহাশিন মিয়া, মৃত আলী ওয়াবের ছেলে নেছার আহম্মদ  ঐ প্লাবন ভূমি মৎস চাষের প্রজেক্ট থেকে রাতের আঁধারে  মাছ চুুুরি করে আসছিল। ইতি মধ্যে প্রায় ৫ লাখ টাকার
 মাছ চুরি করে নিয়ে যায় বলে দাবী প্রজেক্ট কর্মকতাদের। এরই ধারাবাহিকতায় গত শনিবার অভিযুক্ত ব্যক্তিরা রাত ১১ টার সময়  প্লাবন ভূমি  থেকে মাছ চুরি করার সময় প্রজেক্ট নিরাপত্তা কর্মীরা বাধা দিলে চোরচক্র তাদের উপর হামলা চালিয়ে কর্মীদের কে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় মৎস চাষের প্রজেক্ট দায়িত্ব থাকা ব্যক্তিরা অভিযুক্তদের বিরুদ্ধে কথা বললে তাদের কে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।
প্রজেক্টের ফিল্ড অফিসার মোঃ কাউছার বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে  থানায় একটি অভিযোগ করেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম