1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লা-নোয়াখালী চারলেন কাজ পরিদর্শন করলেন উপসচিব

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪১২ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চারলেন প্রকল্পে লাকসাম অংশে কাজের গুনগত মান ও খাল ভরাটের অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্ত করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব আজিজুর রহমান। মঙ্গলবার বিকেলে তিনি চার লেন প্রকল্পের লাকসাম অংশ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের উপ সচিব আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, চারলেন প্রকল্পে লাকসাম অংশে কাজের বিষয়ে যে অভিযোগ উঠেছে তার জন্য সরেজমিনে এসে স্থানীয়দের সাথে কথা বলেছি এবং যেসব স্থানে ঢালাই দেয়া হয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। অপরদিকে, সড়ক নির্মাণে খাল ভরাটের ফলে অত্রাঞ্চলে জলাবদ্ধতাসহ পরিবেশে ভারসাম্য নষ্টের আশংকার বিষয়টি নিয়েও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রæত সিদ্ধান্ত নেয়ার কথা জানান।
ওইদিন তিনি মহাসড়কের চার লেন প্রকল্প কাজের লাকসাম বাইপাস, নশরতপুর, জংশন, মিশ্রি, ছিলোনিয়া ও বাটিয়াভিটা অংশ পরির্দশন করেন। এ সময় তিনি সড়কের দুই পাশের দোকানদার ও স্থানীয়দের সাথে কাজের গুনগত মান নিয়ে কথা বলেন। এ ছাড়াও তিনি সড়ক সংশ্লিষ্টদের সাথেও কাজের মান নিয়ে কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম